সতীর্থ ভালবুয়েনাকে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেঞ্জেমা। কুখ্যাত ‘সেক্সটেপ’ কাণ্ডে আদালত বেঞ্জেমাকে এক বছর জেলের পাশাপাশি ৭৫ হাজার ইউরো জরিমানা করেছেন।
দণ্ড
তালাকের তথ্য গোপন করে সাবেক স্ত্রীর সঙ্গে আড়াই বছর ধরে শারীরিক সম্পর্ক অব্যাহত রেখে ধর্ষণের অভিযোগে শাহ আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের শেরপুরের একটি আদালত।
ফেনীর আলোচিত অন্তঃস্বত্ত্বা গৃহবধু শিরিনা আক্তারকে হত্যা মামলায় স্বামী মোঃ ইয়াছিনকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার ফেনী জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন।
গাইবান্ধার পলাশবাড়ীতে হাসান নামের এক কৃষককে হত্যার দায়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলামসহ আটজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার সিনিয়র জেলা দায়রা ও জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।
নড়াইলে বোনকে পিটিয়ে ও পানিতে ডুবিয়ে হত্যার দায়ে ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বড় ধরনের কারাদণ্ডের মুখোমুখি হলেন মিয়ানমারের রাজনৈতিক নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির সিনিয়র দুই নেতা। থান নাইং ও খিন মিয়ন্তকে মোট ১৬৫ বছরের কারাদণ্ডের রায় শুনিয়েছেন আদালত।
ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত এ আদেশ দেন।
ইয়েমেনে ইনতিসার আল-হাম্মাদি নামে ২০ বছর বয়সী এক অভিনেত্রী ও মডেলকে ‘অশ্লীলতার’ দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির বিদ্রোহী কর্তৃপক্ষ।
সুপ্রিমকোর্টের আপিল বিভাগে আপিল শুনানির আগে চুয়াডাঙ্গায় দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকরের সংবাদ সঠিক নয় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এমপি। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে আইনমন্ত্রী এ কথা জানান।
রাষ্ট্রদ্রোহের মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির সহযোগীকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার সহযোগী ওইন হতেইনের আইনজীবী এ তথ্য জানিয়েছেন।