নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত একজনকে ২ মাসের কারাদণ্ড প্রদান করেছে।
দণ্ড
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার একটি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুদ করা ৩৩ হাজার ৯০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ফরিদপুরে স্ত্রী জোসনা বেগমকে (২১) যৌতুকের দাবিতে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রাশেদ মোল্লাকে (৩১) আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান মিয়া ওরফে রাসেলসহ (৩৪) তার দুই সহযোগীকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মুন্সিগঞ্জের গজারিয়ায় শখের বসে ৭ বস্তা পরিযায়ী পাখি শিকার করে প্রশাসনের শাস্তির মুখে পড়েছেন এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ছয়জন। স্থানীয়রা তাদের অবরুদ্ধ করে রাখলে প্রশাসনের কর্মকর্তারা তাদের উদ্ধার করেন।
বরিশালের বানারীপাড়ায় গাঁজা চাষ ও বহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
চলতি বছরের শুরুর দিকে সরকারবিরোধী আন্দোলন চলাকালে পুলিশ অফিসারদের হত্যা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে অভিযান পরিচালনার দায়ে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে নবরাজ রায় (২৩) নামে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রামে স্বাক্ষর নকল ও চেক জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগে নজরুল ইসলাম নামে এক যুবককে ৯ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যার দায়ের স্বামী ফজল সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।