দান

বিকেল ৪টার পরেও ভোট দেয়া যাবে: ইসি

বিকেল ৪টার পরেও ভোট দেয়া যাবে: ইসি

সিটি নির্বাচনে ৪টার পরেও ভোট দেয়া যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। নির্বাচন কমিশনার বলেন, ৪টার পরেও কেউ ভোটের লাইনে থাকলে ভোটদানের সুযোগ পাবেন তিনি।

জাতিসংঘ দূতকে অবাঞ্ছিত ঘোষণা সুদানের

জাতিসংঘ দূতকে অবাঞ্ছিত ঘোষণা সুদানের

জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি এবং ইউএন ইন্টিগ্রেটেড ট্রানজিশন অ্যাসিস্ট্যান্স মিশন (ইউএনআইটিএএমএস) প্রধান ভলকার পার্থেসকে ‘পারসোনা নন গ্রাটা’ বা ‘অনাকাঙ্ক্ষিত ব্যক্তি’ ঘোষণা করেছে সুদান। 

আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ, কারণ হিসেবে “ঝড়ে সঞ্চালন লাইনে ত্রুটি”

আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ, কারণ হিসেবে “ঝড়ে সঞ্চালন লাইনে ত্রুটি”

হঠাৎ ঝড়ের কারণে সঞ্চালন লাইন ট্রিপ করায় বিদ্যুৎ আমদানি বন্ধ হয়ে যায়। বুধবার (৭জুন) বিকাল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।  চলমান বিদ্যুৎ সংকটের মধ্যেই ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেল।

বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচিতে ২০৩০ সাল পর্যন্ত অর্থায়ন বৃদ্ধি করেছে গ্যাভি

বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচিতে ২০৩০ সাল পর্যন্ত অর্থায়ন বৃদ্ধি করেছে গ্যাভি

বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচীকে বেগবান করার লক্ষ্যে এবং দেশের জনস্বাস্থ্য উন্নয়নে আগামী ২০৩০ সাল পর্যন্ত টিকাদান কর্মসূচিতে অর্থায়ন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ (গ্যাভি)।

অন্য দেশের নির্বাচনের ফল নিয়ে সুনিদিষ্ট কিছু বলব না : বেদান্ত প্যাটেল

অন্য দেশের নির্বাচনের ফল নিয়ে সুনিদিষ্ট কিছু বলব না : বেদান্ত প্যাটেল

যুক্তরাষ্ট্র বলেছে যে তারা জ্বালানি, জলবায়ু ইস্যু ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্পর্ক 'গভীর' করতে আগ্রহী।

আমদানির ঘোষণা করার ফলে দাম কমেছে পেঁয়াজের

আমদানির ঘোষণা করার ফলে দাম কমেছে পেঁয়াজের

পেঁয়াজ আমদানির অনুমতির ঘোষণায় নিত্যপ্রয়োজনীয় এই মসলাজাতীয় পণ্যের দাম কমতে শুরু করেছে। গত রবিবার পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়। এই ঘোষণার পরের দিন গতকাল সোমবার চট্টগ্রামের খাতুনগঞ্জ, ঢাকার শ্যামবাজারসহ বড় বড় পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এক দিনের ব্যবধানে কেজিপ্রতি পেঁয়াজের দাম কমেছে ২০ থেকে ২৫ টাকা।

তেল গ্যাস কয়লা আমদানি বাধাগ্রস্ত তীব্র ডলার সংকটই প্রধান কারণ

তেল গ্যাস কয়লা আমদানি বাধাগ্রস্ত তীব্র ডলার সংকটই প্রধান কারণ

তীব্র ডলার সংকটে জ্বালানি তেল, গ্যাস ও কয়লা আমদানি বাধাগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ উৎপাদনে বিপর্যয় দেখা দিয়েছে। একদিকে তীব্র গরম, অন্যদিকে বিদ্যুৎ না থাকায় জনজীবনে ভোগান্তি চরমে উঠেছে। এতে দেশের শিল্প ও কৃষি খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। পণ্যের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে জ্বালানি তেল, গ্যাস ও কয়লা আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বরাদ্দ করেছে কয়লা ও গ্যাস আমদানির জন্য। এ অর্থ থেকে ইতোমধ্যে কয়লা আমদানির জন্য একটি এলসি খোলা হয়েছে। এ কয়লা চলতি মাসের শেষদিকে দেশে আসতে পারে।

সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি মিলছে

সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি মিলছে

বাজারে অস্বাভাবিকভাবে দাম বেড়ে যাওয়ায় সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে। সীমিত আয়ের মানুষের কষ্ট লাঘবসহ সকল ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে কৃষি মন্ত্রণালয়।

সরকার এলএনজি আমদানি বাড়াতে কাতারের সঙ্গে চুক্তি করেছে

সরকার এলএনজি আমদানি বাড়াতে কাতারের সঙ্গে চুক্তি করেছে

দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ওমান ও কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হয়। বিশ্ববাজারে এলএনজির দাম বেড়ে যাওয়ার পরও তুলনামূলক কম দামে এই দুই দেশ থেকে এলএনজি পাওয়া গেছে। সরবরাহ বাড়াতে কাতারের সঙ্গে নতুন করে আরেকটি চুক্তি করা হয়েছে।