ওয়ার্ল্ড এক্সপো-২০৩০ আয়োজন করতে বাংলাদেশের সমর্থন চায় দক্ষিণ কোরিয়া। প্রধান বন্দরনগরী বুশানে এই প্রদর্শনী আয়োজনে সমর্থন আদায়ে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে দেশটি।
দেশে
খেলাধুলায় বাংলাদেশ যে এগোচ্ছে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল তার ভিত তৈরি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খেলাধুলায় বাংলাদেশ যে এগিয়েছে তার ভিত তৈরি করে দেয় শেখ কামাল। শেখ কামাল বেঁচে থাকলে আমাকে এত বড় দায়িত্ব নিতে হতো না।
চলতি বছর বিশ্বের ৩৪টি দেশে আম রপ্তানি করেছে বাংলাদেশ। এতে ২ হাজার ৭০০ টন আম রপ্তানি করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১ হাজার টন বেশি। গত বছর ২৮টি দেশে মোট ১ হাজার ৭৫৭ টন আম রপ্তানি হয়েছিল।
মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আগামীকাল শনিবার মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় শিক্ষক ফোরামের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখার আয়োজনে এক মানববন্ধনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
কুয়েত সফর শেষে শুক্রবার (৪ আগস্ট ) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।
দিনে সূর্য রাতে চন্দ্র প্রকৃতির নিয়মই এটি। তবে কখনও কখনও রাতও হয় দিনের মতো উজ্জ্বল। অর্থাৎ বিশ্বের কয়েকটি দেশের কিছু স্থানে রাতেও দেখা যায় সূর্য। বিস্ময়কর বিষয় হলেও সত্যিই সেসব স্থানের বাসিন্দারা প্রকৃতির এই অদ্ভূত নিয়মে নিজেদেরকে মানিয়ে নিয়েছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন হবে। তারাই সবকিছু নির্ধারণ করবেন।
দেশের সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩ আগস্ট) আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুমতি ছাড়া রাজনৈতিক সভা করার অভিযোগে মঙ্গলবার রাতে ওমানে আটক হন চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসন-১৯ এর সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। ১২ ঘণ্টা পর তাকে মুক্তি দেয় ওমানের পুলিশ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী জোবায়দা রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও তিন সহযোগী সংগঠন।