বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট অ্যামাজনকে বাঁচানোর জন্য ব্রাজিলে জোটের শীর্ষ সম্মেলনে সিদ্ধান্ত নিল আট দেশ।
দেশে
বিশ্বের অন্যতম পোশাক আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র। গত ৫ বছরে (২০১৭-২০২২) বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ১৩ দশমিক ৯৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে বিশ্বের অন্যান্য দেশ থেকে তাদের বার্ষিক আমদানি বেড়েছে ৪ দশমিক ৫০ শতাংশ।
তিন দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। দেশগুলো হলো পর্তুগাল, লেবানন ও উজবেকিস্তান। মঙ্গলবার (৮ আগস্ট) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের চিকিৎসা খাতে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করে হাসপাতাল করবে ভারতের ডিসান হাসপাতাল। এজন্য তারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় জায়গা দেখছেন বলে জানিয়েছেন হাসপাতালটির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত।
নোয়াখালী প্রতিনিধি:মাইজদী স্টেশনের প্ল্যাটফর্মের পাশে একটি গাছ রেল লাইনের ওপর উপড়ে পড়ে নোয়াখালীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ সরকার বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। একই সঙ্গে আইনটিকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার আহ্বানও জানিয়েছে তারা।
বঙ্গবন্ধুর রাজনৈতিক সাফল্যে বঙ্গমাতার অবদান রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পর দেশ পুনর্গঠনেও বেগম ফজিলাতুন নেছা মুজিব অনন্য ভূমিকা রেখে গেছেন।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট থেমে থেমে হওয়া বৃষ্টিপাতের কারণে সোমবার ঢাকা শহরের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্বাস্থ্য পরীক্ষা শেষে মঙ্গলবার (০৮ আগস্ট) দেশে ফিরছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সোমবার (০৭ আগস্ট) বিরোধীদলীয় নেতার একান্ত সহকারী সচিব মামুন হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
অবশেষে অপেক্ষার অবসান। বাংলাদেশে পৌঁছেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ট্রফিবাহী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।