আজ রোববার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
দেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ন ম্যাচে জিম্বাবুয়ের সাথে শেষ বলের নাটকীয়তা শেষে বাংলাদেশ তিন রানের জয় পেয়েছে। এই জয়ে বাংলাদেশ সেমিফাইনালের আশা টিকেয়ে রাখলো।
দক্ষিণ আফ্রিকায় অপরাধ চক্রের সঙ্গে জড়িত এমন ২০৭ বাংলাদেশির তালিকা করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।
সীমান্তে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের ওপেনার নাজমুল হোসেন শান্ত। তার ৫৫ বলের দায়িত্বশীল ৭১ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রানের লড়াকু পুঁজি পেয়েছে টাইগাররা। ফলে জিম্বাবুয়ের জয়ের জন্য লক্ষ্য মাত্রা ১৫১ রান।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপির সমাবেশে বাস মালিকরা তাদের বাসের ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে ধর্মঘট দিচ্ছে; অন্য কোন কারণে নয়।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে আজ রবিবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ব্রিসবেনের ঐতিহাসিক গ্যাবায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
সীমান্তে চলমান অস্থিতিশীল পরিস্থিতির বিষয়ে বৈঠকে বসতে রাজি হয়েছে মিয়ানমার। এ নিয়ে রোববার সকাল ১০টায় কক্সবাজারের টেকনাফে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাথে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৬৯ জনের দেহে।ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪১৯ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৩৫ হাজার ৩৭ জন।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।