করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৫৯ জনে। আক্রান্ত হয়েছে আরো ৭১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ২২ হাজার ৪০৮ জন।
দেশ
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঘাম ঝড়িয়ে জিততে হলো সফরকারী বাংলাদেশকে। মাত্র ৭ রানের ব্যবধানে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ দল।বাছাই পর্বের ফাইনালে বাংলাদেশ ৭ রানে হারিয়েছে আয়ারল্যান্ড নারী দলকে। বাছাই পর্বে চ্যাম্পিয়নের তকমা নিয়ে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ^কাপে খেলবে নিগার-সালমারা। ফাইনালে উঠে আগেই আগামী বছরের বিশ^কাপে খেলা নিশ্চিত করেছিলো বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৫৩ জন। এ সময় আক্রান্ত হয়েছেন আরো ৫৭২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৬৯০ জন।
সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের যোগ্য জবাব দিতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একইসাথে এ সময়ে নতুন করে ৩৫০ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
মর্টার শেল ছোড়ার কয়েক দিনের মধ্যেই মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধবিমান এবার বাংলাদেশের দিকে গুলি ছুড়েছে, এতে সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতার কোনো বিকল্প নেই।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ের মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৬৭৮ জনের দেহ।এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২০ হাজার ১৪৮ জনে। আর মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪৬ জন।
সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়কে আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন।