প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
দেশ
কেন্দ্রীয় ব্যাংকের আমদানি রোধের পদক্ষেপ ও বৈদেশিক বাণিজ্যে মুদ্রা বৈচিত্র্যকরণ সত্ত্বেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৭ বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে গেছে।
সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম।
আগামী পহেলা অক্টোবর সিলেটে শুরু হচ্ছে নারীদের এশিয়া কাপ ক্রিকেট। টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া আসন্ন টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। প্রথম দিনের শেষ ম্যাচে মাঠে নামবে ভারত ও শ্রীলংকা।
দেশে গত ২৪ ঘণ্টায় ৬৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪৭০ জনে। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৭৩ শতাংশে।
মিষ্টান্ন ছাড়া যেকোনো উৎসবই যেন ফেকে মনে হয়। তাই ঘরেই তৈরি করে নিতে পারেন ঝামেলা ছাড়াই খুব সহজে ছানার সন্দেশ।
বাংলাদেশের সরকারি-বেসরকারি বিদেশী ঋণ সাড়ে ৯৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে উল্লেখ করা হয়েছে, জুন ২০২২ শেষে মোট বিদেশী দায়দেনা পূর্ববর্তী ৯ মাসের তুলনায় সাড়ে ১১ শতাংশ বেড়ে ৯৪.৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এ সময়ে সরকারি ও বেসরকারি উভয় খাতের বিদেশী ঋণ বৃদ্ধি পেয়েছে। বিদেশী ঋণ বেড়েছে স্বল্প ও দীর্ঘ উভয় মেয়াদে।
বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের সাম্প্রতিক মর্টার শেল গোলাকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার বাংলাদেশের শিশুদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উপযুক্ত করে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী বছর থেকে একটি নতুন জাতীয় পাঠ্যক্রম চালু করতে যাচ্ছে।
দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৫ জন মারা গেছেন। আগের দিন একজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।এ সময়ে সংক্রমণ বেড়েছে ১ দশমিক ১৩ শতাংশ।