ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ ইমরান আজ রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।
দেশ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পারস্পরিক স্বার্থের সকল ক্ষেত্রে নেপালের সাথে সহযোগিতা আরও সুসংহত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
স্বপ্নার জোড়া গোলে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে সাফ ওমেন চ্যাম্পিয়নশীপে এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমি-ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। আজ কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় ভারতের বিপক্ষে নিজেদের প্রথমবারের মতো এই জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশের নারীরা। এর আগে কখনোই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশের নারীরা।
দেশে করোনা মহামারীতে ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৪৩৫ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩০ জন।আজ মঙ্গলবার করোনা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মঙ্গলবার গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সেখানে ব্রিটিশ হাইকমিশনে খোলা শোক বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ মঙ্গলবার দুপুর থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
বদলির আদেশকে শাস্তি হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই বলে এক রায়ে উল্লেখ করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
ডলারের দাম বেড়েছে আরও এক টাকা। ফলে আরও কমলো টাকার মান। প্রতি ডলারের দাম এখন ৯৬ টাকা। যা আগে ছিল ৯৫ টাকায়।
বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) কার্যকর এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে আগামীকাল থেকে ঢাকায় শুরু হচ্ছে দু’দেশের মধ্যে দুই দিনব্যাপী বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪২১ জনের শরীরে।ফলে ভাইরাসটিতে মোট মৃত্যু ২৯ হাজার ৩৩৪ জনে অপরিবর্তিত রয়েছে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৫ হাজার ৩০৮ জনে।