প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার গণতন্ত্রকে নিরাপদ এবং আইনের শাসন প্রতিষ্ঠা ও সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে গণতন্ত্রক সুরক্ষা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, যাতে জনগণ ন্যায়বিচার পায়।’প্রধানমন্ত্রী আজ তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নব-নির্মিত আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ১২ তলা ভবন ‘বিজয় একাত্তর’ উদ্বোধনকালে এ কথা বলেন।
দেশ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৭২ জনের শরীরে।
উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ২১.২৬ কিলোমিটার মেট্রোরেল নির্মাণ প্রকল্পে আরও ১ হাজার ৩৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)।
পাকিস্তানকে টপকিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই দলেরই সমান ৯৩ রেটিং পয়েন্ট থাকলেও ভগ্নাংশের মারপ্যাঁচে পাকিস্তান পিছিয়ে পড়ায় এক ধাপ ওপরে উঠেছে বাংলাদেশ দল।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২০ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৬৯ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৮১ জন।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলতি অর্থবছরে দেশে খাদ্য ঘাটতির কোনও আশঙ্কা নেই। তিনি আজ সংসদে জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য আলী আজমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে বলেন, দেশে ২০২০-২১ অর্থবছরে খাদ্যশস্যের কোনও ঘাটতি ছিল না। চলতি ২০২১-২২ অর্থবছরেও ঘাটতি হওয়ার কোন আশঙ্কা নেই।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার ফরিদপুর, রাজশাহী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ভ্যাকসিন প্রদানে বিশ্বের ২০০টি দেশের মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেন,‘করোনাভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম স্থান অধিকার করেছে। দেশ করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমে সফল হয়েছে। এখন করোনা নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণে রাখা হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি যে কোনো হুমকি নস্যাৎ করতে সশস্ত্র বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৯ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৮১ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৪৩ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জন।