কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকে ধাক্কায় মা আমেনা (৩৮) ও মেয়ে জয়া (১১) নামে দুইজন নিহত হয়েছে। গতকাল রাতে কুষ্টিয়ার আলাউদ্দিননগর মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া শহরের হাউজিং সি ব্লকের জনির স্ত্রী আমেনা ও তার মেয়ে জয়া। জয়া হাউজিং প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
- আখাউড়ায় পানির চাপে নির্মাণাধীন সেতুর বিকল্প সড়ক ভেঙে যোগাযোগ বন্ধ
- * * * *
- মহাখালী টার্মিনাল থেকে পূর্বাচলে বাস স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন
- * * * *
- পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে, ১২ আগস্ট আখেরী চাহার সোম্বা
- * * * *
- জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী
- * * * *
- ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস
- * * * *
ধাক্কা
ঝিনাইদহের শৈলকূপায় ট্রাকের পিছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক ও তার সহকারী নিহত হয়েছে। েএত পিকআপের সামনের অংশ দুমড়েমুচে গেছে।
মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বেলাল হোসেন (৪০) ও গিয়াস উদ্দিন (৩৮) নামে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
রাজধানীর কাকরাইলে চার্চের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০ টা ৫০ মিনিটে প্রধান বিচারপতির বাস ভবনের সামনের গোল চত্ত্বরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান।
বরিশালের উজিরপুরে বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২০ জনের মতো আহত হয়েছেন।
পাবনা প্রতিনিধি: পাবনায় অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়ে রাস্তার পাশে দাঁড়ানো থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগলে বাসের অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। বাসটি দুমড়ে মুচড়ে যায়।
বগুড়ার কাহালু উপজেলায় গতরাতে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বীরকেদার বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহতরা হলেন মোটর সাইকেলের আরোহী নওগাঁ সদরের বাসিন্দা আব্দুল (২০) ও সৈকত (২১)।
মাদারীপুরের রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাবনাতলা এলাকায় বাসের ধাক্কায় ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন।
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। চালকসহ ট্রাকটি আটক করেছে এলাকাবাসী।
রাজধানীর উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা নারীসহ তিন আরোহীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকালে আজমপুর রবীন্দ্র সরণি আমির কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।