লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বুড়িমারী-লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
- আখাউড়ায় পানির চাপে নির্মাণাধীন সেতুর বিকল্প সড়ক ভেঙে যোগাযোগ বন্ধ
- * * * *
- মহাখালী টার্মিনাল থেকে পূর্বাচলে বাস স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন
- * * * *
- পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে, ১২ আগস্ট আখেরী চাহার সোম্বা
- * * * *
- জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী
- * * * *
- ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস
- * * * *
ধাক্কা
পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় রিক্সাভ্যানের দু’যাত্রী নিহত ও অপর দু’জন আহত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর ) দুপুরে পাবনা--নাটোর মহাসড়কের দাশুড়িয়ায় মালিথা ফিলিং স্টেশনের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার পূর্ব দৈলজোর এলাকায় ট্রেনের ধাক্কায় শতবর্ষী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর কারওয়ানবাজারে ট্রেনের ধাক্কায় মো. সুমন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যান চালক। শুক্রবার রাতে উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই হিমাদ্রী কোল্ড স্টোরেজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় মাহাদী হাসান লিমন নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন।
এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় পান্থপথ এলাকায় মোটরসাইকেলে থাকা এক জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তির নাম আহমেদ কবির বলে জানা গেছে।বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পান্থপথে বসুন্ধরা সিটির পাশে শাপলা ফার্নিচার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নিহত নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈমের সহপাঠীরা মতিঝিলের শাপলা চত্বরের সামনে আজও অবস্থান নিয়েছেন তারা। মৃত্যুর ঘটনায় প্রকৃত আসামির গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান নেন তারা।
রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম নাঈম হাসান (১৭)।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর সোয়া ১২টায় মৃত ঘোষণা করেন।
আহত পাবনার মহিলা লীগ নেত্রী রাজশাহী একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শনিবার রাতে মারা গেছেন। এর আগে ১৯ সেপ্টেম্বর পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশা ব্রীজের উপর ট্রেনের ধাক্কায় আহত হন পাবনা সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তার মিতু (৩৫)।