সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে আজ শনিবার দেশে ফিরেছেন।
ধান
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে থেমে থাকেননি প্রধানমন্ত্রী। নিজেই রাস্তায় নেমেছেন, হাসপাতাল পরিদর্শন করেছেন এবং সেবার সীমাবদ্ধতা চিহ্নিত করে তা সমাধানের নির্দেশ দিয়েছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে তারা কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন।’
ডেঙ্গু প্রতিরোধে সরকার ঘোষিত প্রতি শনিবার সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় পরিচালিত বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সরজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী ২০ অক্টোবর পূজা মন্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসার খবরে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে দূর্গা উৎসবে আনন্দের মাত্রা বাড়িয়ে তুলেছে। তার আগমনকে ঘিরে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রাথমিক, মাধ্যমিক ও এবতেদায়ি মাদ্রাসার পাঠ্যপুস্তক ছাপার অগ্রগতি সরেজমিনে দেখতে রাজধানীর তেজগাঁওয়ে একটি ছাপাখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।
রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
পাহাড়ের সব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, কিছু প্রশাসনিক সমস্যা রয়েছে, যা চাইলেই দ্রুত সমাধান করা যাচ্ছে।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।