বাংলাদেশ-মায়ানমার সীমান্তে টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে নাফনদীতে মিয়ানমারের যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে।
নদী
বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
বেনাপোল সীমান্তের ইছামতি নদী থেকে ৫ কেজি ২০০ গ্রাম ওজনের ৪০ পিস স্বর্ণের বারসহ মশিয়ার রহমান(৫৫) নামে এক স্বর্ণ পাচারকারীর লাশ উদ্ধার করেছ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে নদীতে অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) রাতে করমজল বন্যপ্রাণী কেন্দ্রের কুমির ‘মধুর’ পিঠে ডিভাইস সেট করে ভদ্রা নদীতে অবমুক্ত করা হয়।
নদী রক্ষার সঙ্গে জলবায়ু পরিবেশ সবকিছুই যুক্ত বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় নদীর রক্ষায় বেশি গুরুত্ব দিচ্ছে।
মানিকগঞ্জে নিখোঁজের দুই দিন পর কালিগঙ্গা নদী থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে পুলিশ সদর উপজেলার কালিগঙ্গা নদী থেকে লাশটি উদ্ধার করে। ওই শিক্ষার্থীর নাম সামিয়া ইসলাম। সে মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নমব শ্রেণির শিক্ষার্থী ছিল।
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর সেতু সংলগ্ন মালির পাথর এলাকায় ধলেশ্বরী নদীতে ভাসমান এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ফরিদপুরের মধুমতি নদী তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার সাড়ে সাত কিলোমিটার এলাকায় নদীটির সংরক্ষণ ও ড্রেজিং করা হবে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৮১ কোটি ১০ লাখ টাকা।
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।