নির্বাচ

নির্বাচন উপলক্ষে আগামীকাল দুই বিভাগে ব্যাংক বন্ধ থাকবে

নির্বাচন উপলক্ষে আগামীকাল দুই বিভাগে ব্যাংক বন্ধ থাকবে

আগামীকাল সোমবার (১২ জুন) খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় বাংলাদেশ ব্যাংক সবধরনের ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে । 

নির্বাচনের প্রস্তুতিঃ নিরাপত্তার চাদরে বরিশাল নগরী

নির্বাচনের প্রস্তুতিঃ নিরাপত্তার চাদরে বরিশাল নগরী

বরিশাল নগরীতে বিশেষ মহড়া দিয়ে কঠোর নিরাপত্তার বিষয়টি জানান দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার (১২ জুন) বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পঞ্চম পরিষদের নির্বাচন হবে। শেষ হয়েছে সব প্রস্তুতি। রবিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টা থেকে বরিশাল শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে ইভিএম বণ্টন করা হয়েছে। 

বরিশাল সিটি নির্বাচনের ১২৬ কেন্দ্রে পৌঁছেছে ইভিএম

বরিশাল সিটি নির্বাচনের ১২৬ কেন্দ্রে পৌঁছেছে ইভিএম

বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে দেড় হাজার ইভিএমসহ নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। রোববার (১১ জুন) দুপুরে শহরের শিল্পকলা একাডেমি থেকে এসব মেশিন বুঝে নেন প্রিজাইডিং অফিসার।

নির্বাচন এলেই ষড়যন্ত্রকারীরা এক হয়ে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন এলেই ষড়যন্ত্রকারীরা এক হয়ে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা সব সময় দেখে এসেছি ষড়যন্ত্রকারীরা নির্বাচন এলেই এক হয়ে যায় আরেকটা নতুন ষড়যন্ত্রের জন্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হবে না : মির্জা ফখরুল

তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হবে না : মির্জা ফখরুল

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘১৪-১৮ সালে ভোট দিতে পারেনি জনগণ। সামনের নির্বাচন নিয়ে নির্বাচন নির্বাচন খেলা খেলতে চাচ্ছে আওয়ামী লীগ। কোনো নির্বাচন হবে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে।’

নির্বাচন ইস্যুতে আলোচনার আহ্বান করা হয়নি : আমু

নির্বাচন ইস্যুতে আলোচনার আহ্বান করা হয়নি : আমু

আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে কাউকে আলোচনার জন্য আহ্বান করা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’-এর নতুন সভাপতি নির্বাচিত

‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’-এর নতুন সভাপতি নির্বাচিত

মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি ভারতের প্রাচীনতম ইসলামী সংস্থা ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। বোর্ডের কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী (৩-৪ জুন) বৈঠকে তিনি সভাপতি নির্বাচিত হন। মধ্যপ্রদেশের আম্বেদকর নগরে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতি নির্বাচিত হওয়ার আগে তিনি বোর্ডের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

কেমন হতে পারে নির্বাচনকালীন সরকার

কেমন হতে পারে নির্বাচনকালীন সরকার

যুক্তরাষ্ট্র বিশেষ ভিসা নীতি ঘোষণা করার প্রেক্ষাপটে বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন সরকার নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে।