নাটোরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো একজন। শুক্রবার (২৭ মার্চ) রাতে নাটোরের বড়াইগ্রাম ও সদর উপজেলার পৃথক দুটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
নিহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। একই সঙ্গে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) ভোরে দিঘলিয়া উপজেলার স্টিমার ঘাট এলাকায় ছিনতাইয়ের সময় এ ঘটনা ঘটে।
নাটোরে ট্রাকচাপায় মোহাম্মদ আব্দুল্লাহ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি সিংড়া উপজেলার আটপাড়া শেরকুল গ্রামের জমির উদ্দিনের ছেলে।
চাঁদপুরের হাজীগঞ্জে ট্রলি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিবরিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বাগেরহাটের চিতলমারী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে রাজিব শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে লেবাননে নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ১ হাজার ১১৬ জনে দাঁড়িয়েছে।
বাগেরহাটের চিতলমারীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবু মোল্লা নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।