বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের। এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোয় পৌঁছে গেছে তারা। কিন্তু তার মধ্যেই এক নতুন চিন্তা ব্রাজিল শিবিরে। পায়ের চোট সারানোর মাঝে আরো অসুস্থ হয়ে পড়েছেন নেইমার। জ্বর হয়েছে তার। কবে তিনি সুস্থ হতে পারবেন তা এখনো নিশ্চিত নয়।
নেইমার
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন নেইমার। ২-০ ব্যবধানে ম্যাচ জয়ের পর দুঃসংবাদ শুনতে হয়েছিল ব্রাজিলকে।
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও সুইজারল্যান্ড। স্টেডিয়াম ৯৭৪-এ এই ম্যাচটি আজ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে। দু’দলের জন্যই এটা টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ।
বিশ্বকাপে আবার চোটের কবলে পড়েছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার৷ ব্রাজিল কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতলেও খারাপ খবর সাম্বা বাহিনীর পক্ষ থেকে৷ ব্রাজিলিয়ান তারকা এদিন মাঠের মধ্যেই চোট পেয়ে যন্ত্রণায় ছটফট করে লুটিয়ে পড়েন৷
প্যারিস থেকে তুরিনে যাবার ফ্লাইটের সময়সূচী বিলম্বের কারনে ব্রাজিলের বিশ্বকাপ দলের অনুশীলনে দেরীতে পৌঁছেছেন নেইমার ও মারকুইনহোস। দোহার উদ্দেশ্যে রওনা হবার আগে তুরিনের পাঁচদিনের অনুশীলন ক্যাম্প করছে ব্রাজিল।
নেইমার জুনিয়রের অ্যাসিস্টে লিওনেল মেসির করা ওই একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল পিএসজি।
নেইমারের একমাত্র গোলে শনিবার লিগ ওয়ানে ব্রেস্টকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে পিএসজি। এনিয়ে মৌসুমে ১০ম গোল করলেন এই ব্রাজিলিয়ান তারকা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি সেভ করে পিএসজিকে রক্ষা করেছেন গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা।
দলের দুই তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের মধ্যে কোন বিরোধ বা খারাপ সম্পর্ক নেই বলে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন পিএসজির কোচ ক্রিস্টোফে গালটিয়ার।
লিওনেল মেসির জোড়া গোল, সাথে নেইমারের উজ্জ্বল পারফরেমেন্সে লিগ ওয়ানের নতুন মৌসুমে উড়ন্ত সূচনা করেছে পিএসজি। ম্যাচে মেসির দুর্দান্ত ওভারহেড কিকের গোলটি অনেকদিন ভক্তদের মনে গেঁথে থাকবে। দলের দুই প্রাণ ভোমরা মেসি-নেইমার ঝলকে শনিবার এ্যাওয়ে ম্যাচটিতে ক্লেহমোঁকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
গত মৌসুমে ইউরোপীয়ান ফুটবলে ব্রাজিলিয়ান তরুন খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে দারুন সন্তুষ্ট জাতীয় দলের কোচ তিতে। আসন্ন কাতার বিশ্বকাপে এই তরুনরাই ব্রাজিলকে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে আত্মবিশ্বাসী তিতে।