নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন অটোরিকশার যাত্রী এবং অপরজন অটোরিকশাচালক।
নোয়াখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতিতে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে এ ভোট গ্রহণ চলবে।নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে কাউকে দলীয় প্রতীক নৌকা দেয়া হয়নি।
সুষ্ঠ ও উৎসবমূখর পরিবেশে নোয়াখালী পৌরসভার ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে।
সড়ক দুর্ঘটনা রোধে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ অংশে যৌথ অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ ও মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে আজ সকাল সাড়ে ৯টায় অতিরিক্ত গতিসম্পন্ন যানবাহন ও ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।
নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগের এক নেতাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সাথে থাকা আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায়। তবে তাৎক্ষণিক পুলিশ এবং নিহতের পরিবার এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।
কুমিল্লায় পবিত্র কুরআন শরীফ আবমাননাকে কেন্দ্র করে নোয়াখালীর চৌমুহনীসহ জেলার বিভিন্ন স্থানে মুসল্লিদের সাথে সংঘর্ষ ও পূজামণ্ডপে হামলার ঘটনায় ৫০০০ জনকে আসামি করে ১৮ টি মামলা করা হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রমে কারদণ্ড দেয়া হয়েছে।
নোয়াখালী জেলা আওয়ামী লীগের ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়াক করা হয়েছে অধ্যক্ষ খায়রুল আনাম সেলিমকে।
নোয়াখালীতে আওয়ামী লীগের তিন পক্ষের সমাবেশকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিনের ৪ অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ।
নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে এক ইউপি সদস্যকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ জুন) দিবাগত রাত ২টার দিকে খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।