নড়াইলের লোহাগড়ায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার রাতে নড়াইল সদর হাসপাতাল চত্বরে এ অভিযোগ করেন স্বজনরা। ঘটনায় জড়িত ডাক্তার মিঠুন বিশ্বাসকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ।
নড়াইল
ছাত্র আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী দোয়া ও সমাবেশ করেছে।শুক্রবার (৯ আগস্ট) বিকেলে শহরতলীর সীমাখালী ব্রীজের নিচে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিখোঁজের দুইদিন পর নড়াইলে হাকিম শেখ (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৯ আগস্ট) ভোরে চিত্রানদীর রঘুনাথপুর ঘাট এলাকায় তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
নড়াইল সদর উপজেলার বউবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আয়েশা খানম (২০) নামে এক নারী নিহত হয়েছেন।
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে নড়াইলে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের অংশগ্রহণে জনতার বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নড়াইলের লোহাগড়া উপজেলায় মো. নয়ন শেখ (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সঙ্গে থাকা সবুজ কাজী (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছেন।
নড়াইলের কালিয়ায় সাপের কামড়ে আমেনা খাতুন (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) দিনগত রাতে সদর উপজেলার কমলাপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
নড়াইলের লোহাগড়া উপজেলায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
নড়াইলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীর নামে নাশকতাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে দুটি মামলা হয়েছে।