দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শিশুদের সংস্কৃতিচর্চা অপরিহার্য উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ মানুষের মাঝে অসাম্প্রদায়িক চেতনা বিস্তারে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
পান
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারতের গজলডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়ায় লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি হঠাৎ বেড়ে যাওয়ায় আশপাশের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি আজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কোভিড-১৯ ব্যবস্থাপনায় ‘ব্যাপক সাফল্য’ অর্জন করেছে। আগামী দিনগুলোতে তার দেশ ঢাকাকে আরো সহায়তা দেবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
জিরা খেয়ে মাত্র ৭ দিনে ঝরিয়ে ফেলুন শরীরের সমস্ত চর্বি! রান্নায় জিরার ব্যবহার নিয়ে নতুন করে কিছু বলার নেই। ধৈর্য ধরে ১৫টি দিন দেখুন। এর মধ্যে রোজ নিয়ম করে এক চামচ গোটা জিরা খেয়ে ফেলুন। একদিনও বাদ দেবেন না। তার আগে আর একটি কাজ আপনাকে করতে হবে। নিজের ওজন নিয়ে, লিখে রাখুন।
বক্তারা ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে অবিলম্বে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) বা জোয়ারাধার বাস্তবায়ন ও আমডাঙ্গা খাল প্রসস্ত করে কাটাসহ এ এলাকাকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করে দ্রুত মানবিক সহায়তা প্রদানের দাবি জানান।
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর লক্ষ্যে পানামা জঙ্গল পাড়ি দিতে গিয়ে চলতি বছরের প্রথম থেকে এ পর্যন্ত ৫০ এরও বেশি অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছে।পানামার প্রসিকিউটর কার্যালয় বুধবার এ কথা জানায়।
জাপানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে পাঠানো অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে এবং তাঁর নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান ফুমিও কিশিদা।
পাবনা প্রতিনিধি:পদ্মা নদী তীরবর্তী গ্রামগুলোতে সুপেয় পানির অভাবে মানুষ নিদারুন কষ্টভোগ করছে। সুপেয় পানির অভাবে রোগব্যধিও বিদ্যমান। তাই চরাঞ্চলের মানুষের কল্যাণে গ্লোবাল ওয়ান বাংলাদেশ পাবনা ও কুষ্টিয়ার চরাঞ্চলের গ্রামগুলোতে সুপেয় নিরাপদ পানি নিশ্চিত করনে কাজ শুরু করেছে।
থাইল্যান্ডের উত্তর ও কেন্দ্রীয় প্রদেশগুলোতে ভয়াবহ বন্যায় পানিতে তলিয়ে গেছে ৭০ হাজারের বেশি ঘরবাড়ি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।