পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন শাহ খাওয়ার। সদ্যই চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করা জাকা আশরাফের স্থলাভিষিক্ত হয়েছেন পিসিবির নির্বাচন কমিটির প্রধানের দায়িত্বে থাকা খাওয়ার।
পিসিবি
অল্প কয়েকদিনের ব্যবধানে পাকিস্তান দলের প্রধান কোচ, টিম ডিরেক্টর ও ব্যাটিং কোচ সরে দাঁড়িয়েছেন। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন জাকা আশরাফ।
মিরপুরে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। শুক্রবার (১৯ জানুয়ারি) উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। এই ম্যাচে একমাত্র পাকিস্তানি ক্রিকেটার হিসেবে খেলেছেন খুশদিল শাহ।
স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকা সালমান বাটকে নিয়োগের একদিন পরই নির্বাচকের পরামর্শকের পদ থেকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ শনিবার এক সংবাদ সম্মেলনে বাটের নাম সরিয়ে নেওয়ার কথা জানান।
বিশ্বকাপের চলতি আসরে প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা বিপক্ষে জয় পায় পাকিস্তান।
দুই বছর পর পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে কাজ করতে যাচ্ছেন। এবার অবশ্য তিনি কোচ কিংবা নির্বাচক হিসেবে ফিরছেন না। দায়িত্ব পেতে যাচ্ছেন ক্রিকেট কমিটির। এছাড়া পিসিবি প্রেসিডেন্টের ক্রিকেট উপদেষ্টা হিসেবেও কাজ করবেন তিনি।
আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এর আগে অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ। আসন্ন এই দুই মেগা আসরের আগে বেতন-ভাতা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে ঝামেলায় জড়িয়ে বেঁকে বসেছেন পাকিস্তানের ক্রিকেটাররা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।
করোনাভাইরাসের কারনে এ বছর এশিয়া কাপ ক্রিকেট হবে না বলে, গতকাল ভারতের পত্রিকা আনন্দবাজারকে জানান দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী।
ইংল্যান্ড সফরে যাবার আগে স্কোয়াডে থাকা পাকিস্তানের দশজন খেলোয়াড়ের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গিয়েছে। কিন্তু এখন আক্রান্তদের কোনো ধরনের সহায়তা করছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।