পাথর ও বালুবাহী ট্রলি আটকে চাঁদাবাজির অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে জেলার পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।
পুলিশ সদস্য
খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুলিশসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ১০ জন।
রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে ওয়েলকাম পরিবনের চাপায় কুরবান আলী নামে একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। কুরবান আলী মোটরসাইকেলে অফিসে যাচ্ছিলেন। এ সময় বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজধানীর ফার্মগেট এলাকায় কপালে টিপ পরা নিয়ে শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত এক পুলিশ কনস্টেবলকে চিহ্নিত করে হেফাজতে নেয়া হয়েছে। তার নাম নাজমুল তারেক। তিনি পুলিশ লাইন থেকে সংযুক্ত হয়ে ভিআইপি, ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব পালন করতেন।
পাবনা প্রতিনিধি: যুদ্ধে নিহত পাবনা জেলা পুলিশ সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ভাস্কর্য ”অম্লান-৭১” এর শুভ উদ্ধোধন করা হয়েছে।
জার্মানিতে সড়কে দায়িত্ব পালনকালে একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এদিকে ওই ঘটনায় একজনকে গ্রেফতার করার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
খুলনায় ৮০ পিস ইয়াবাসহ নাজমুল খান (২১) নামে পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।
খুলনার খান জাহান থানাধীন যোগিপোল এলাকায় স্ত্রী যোহানা আক্তার ঊষাকে হত্যার দায়ে পুলিশ সদস্য স্বামী মোঃ মাহমুদ আলমকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংক এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর হাত, মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
চোর সন্দেহে গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হয়েছেন চার পুলিশ সদস্য। বুধবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউপির কচুবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।