করোনার কারণে বন্ধ থাকা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ জুনের মধ্যে খুলে দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে। তা না হলে জুলাইয়ের শুরুতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচির হুশিয়ারি দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠান
দেশের সব স্কুল-কলেজের ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জুনের প্রথম সপ্তাহে আবাসিক হল ও ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষা-কার্যক্রম স্বাভাবিক করাসহ চার দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
কুবি প্রতিনিধিঃ শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে দ্বিতীয় দিনের মত আন্দোলন করে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা
কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে বুধবার শিক্ষামন্ত্রী দীপু মনি করোনা সংক্রমণের কারণে আগামী ১২ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে ১৩ জুন খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান।
কুবি প্রতিনিধিঃ শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তকে প্রত্যাখান করে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
আগামী ১ জুনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে সশরীরে পরীক্ষা গ্রহণ ও ক্লাস শুরু করার দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
করোনা সংক্রমণ পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। চলমান করোনা মহামারির সংক্রমণ বৃদ্ধির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়িয়ে ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানাতে বুধবার (২৬ মে) দুপুরে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।
বিশ্বব্যাপি মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আনলাইনে ক্লাস নিলেও প্রত্যান্ত অঞ্চলের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে ক্লাস থেকে।