বাংলাদেশ সেনাবাহিনীর ‘বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৩’ উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল রোড এলাকায় একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে ঢাকা সেনানিবাসসহ দেশের সব সেনানিবাস, সকল ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পে ভিডিও টেলি কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করেন।
- সৌদি আরবের ভূখণ্ড ‘দখলে’ নিয়েছে হুথিরা, দাবি টাকার কার্লসনের
- * * * *
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪
- * * * *
- গ্রাহকদের পছন্দের শীর্ষে কম দামি গাড়ি মারুতি সুজুকি
- * * * *
- বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান
- * * * *
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের নিবন্ধন শুরু আজ
- * * * *
প্রধান
সরকারি কাজে বাধা দান ও সরকারি কর্মচারীকে লাঞ্ছিত করার অভিযোগে বুধবার (৭ জুন) রাতে আলমডাঙ্গা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা কৃষকলীগের মহিলা সম্পাদিকা সামশাদ রানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন, তিনি কখনো এমন কোনো অন্যায় কাজ করেননি, যা দেশের মানুষের মর্যাদা ক্ষুণ্ন করতে পারে।তিনি বলেন, বৈশ্বিক ঋণদাতা বিশ্বব্যাংকও (ডব্লিউবি) বুঝতে পেরেছে যে, তারা পদ্মা সেতু নির্মাণ নিয়ে তার সরকারের বিরূদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ এনেছিল।
কৃষকলীগের নেত্রী সামসাদ রানুর কাছে লঞ্চিত হলেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান।
ঐতিহাসিক ৬ দফা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ-ভারত দুই বন্ধুত্বপূর্ণ দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার করা উচিত।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, প্রচণ্ড গরমে পেসারদের খেলতে হবে। অনুশীলন করতে হবে। টেস্ট শুরু হতে এখনও অনেক দেরি। এর আগে কারো কোনো সমস্যা হলে যেন ব্যাকআপ প্রস্তুত রাখা যায় সেজন্য পেসারদের তালিকাটা বড় করা হয়েছে।
জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার শুরা সদস্য ও অর্থ শাখার প্রধান মোশারফ হোসেন ওরফে রাকিবসহ দুই সহযোগীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয়।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের আগামী জাতীয় নির্বাচনের জন্য যথাযথ প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বহুমুখী ষড়যন্ত্রের কারণে নির্বাচনটি একটি চ্যালেঞ্জ হবে।
দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পান্ডে (সিওএএস)। সোমবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সোম ও মঙ্গলবার তিনি বাংলাদেশ সফর করবেন বলেও জানানো হয়েছে।