আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিরাজগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
প্রার্থী
আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে মুন্সীগঞ্জ-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশ নিতে মেয়রের পদ থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা ও মুন্সীগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত ৪ জনসহ মোট ৩৪ প্রার্থী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত ৩৪ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকার ২০টি আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মোট ১৭৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন ৪৪ জন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী- বেলাব) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মনোহরদীর ৫ বারের উপজেলা চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খাঁন বীরু। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেয়া ‘কৌশলগত সিদ্ধান্ত’।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। সোমবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি। ইতোমধ্যে দলটির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শেষ হয়েছে। যদিও শুক্রবার থেকে টানা বৈঠকে প্রার্থীতালিকা চূড়ান্ত করলেও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলটি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী কে হচ্ছেন তা জানা যাবে আজ রোববার বিকেলে। আজ বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।