ফার্মগেট

রাজধানীর ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, আটক দুই

রাজধানীর ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, আটক দুই

রাজধানীর ফার্মগেটে প্রধান সড়কের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সাড়ে ৮টার দিকে ওই এলাকার ওভারব্রিজের নিচে সড়কের ওপর পরপর দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে জনতার হাতে দুই জন আটক হয়েছে। তাদের তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর ফার্মগেট-রাজাবাজারে পৃথক ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগকর্মী আটক

রাজধানীর ফার্মগেট-রাজাবাজারে পৃথক ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগকর্মী আটক

রাজধানীর ফার্মগেট ও পূর্ব রাজাবাজার এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে আরিফুর রহমান হৃদয় (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আটক হৃদয় পিরোজপুর জেলা ছাত্রলীগের কর্মী।

ফার্মগেটে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

ফার্মগেটে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

রাজধানীর ফার্মগেটে তিনটি বোমা সদৃশ বস্তুর পাওয়া গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ঘিরে রেখেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আজম।

ফার্মগেটে মার্কেন্টাইল ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফার্মগেটে মার্কেন্টাইল ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর ফার্মগেটে বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।শনিবার (২৩ নভেম্বর) সকালে মানসি প্লাজা নামে সাত তলা ভবনটির বেজমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গুলিস্তান-ফার্মগেটে হকার উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান

গুলিস্তান-ফার্মগেটে হকার উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান

রাজধানীর গুলিস্তান-ফার্মগেটসহ কয়েকটি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ফুটপাতের শতশত দোকান গুড়িয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে কিছু এলাকার হকার।

ফার্মগেট এলাকায় ছাত্রদলের মিছিল

ফার্মগেট এলাকায় ছাত্রদলের মিছিল

বিএনপির ডাকা ৫ম দফার ৪৮ ঘণ্টার টানা অবরোধের প্রথম দিনে মিছিল ও পিকেটিং করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল নেতাকর্মীরা। বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর ফার্মগেট এলাকায় কাজী নজরুল ইসলাম সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে তারা। মিছিটি তেজগাঁও থানা পুলিশ ছত্রভঙ্গ করে দেয়।

খুলে দেওয়া হলো ফার্মগেটের নান্দনিক ফুটওভার ব্রিজ

খুলে দেওয়া হলো ফার্মগেটের নান্দনিক ফুটওভার ব্রিজ

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা ফার্মগেটে নির্মাণ করা দৃষ্টিনন্দন ও আধুনিক ফুটওভার ব্রিজ পথচারী চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। নতুন পদব্রিজ পেয়ে পথচারীরা আনন্দিত। তবে তারা শঙ্কায় আছেন সুপ্রশস্ত ফুটওভার ব্রিজটি আবার না হকারদের দখলে চলে যায়।

ফার্মগেটে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত ৩ ছিনতাইকারী

ফার্মগেটে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত ৩ ছিনতাইকারী

পুলিশ কন্সটেবল মনিরুজ্জামান ছিনতাইয়ের সময় বাধা দেন। এসময় তাকে ছুরিকাঘাত করে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে ঘটনাস্থলের পশ্চিম দিক দিয়ে তারা পালিয়ে যায়।