ফেনী

ফেনীর তিন উপজেলায় ভোটগ্রহণ চলছে

ফেনীর তিন উপজেলায় ভোটগ্রহণ চলছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায় ভোটগ্রহণ চলছে। সকালে সদর উপজেলার বালিগাঁও স্কুল কেন্দ্রে গিয়ে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে শহরের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইন দেখা যায়নি।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ফেনীতে বৃষ্টি

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ফেনীতে বৃষ্টি

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ফেনীতে হাওয়ার সাথে ঝরছে বৃষ্টি। বাতাসে গাছপালা নুইয়ে পড়ছে। এ সময় কর্মজীবী লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন। সোমবার ভোররাত থেকেই এ অবস্থা শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টায় ফেনী শহরের ট্রাংক রোড, মহিপাল, সদর হাসপাতাল মোড় এলাকায় দেখা গেছে, এখানে থেমে থেমে আসা দমকা বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।

ফেনীতে কমেছে পাশের হার ও জিপিএ ৫

ফেনীতে কমেছে পাশের হার ও জিপিএ ৫

ফেনী জেলার ৬টি উপজেলার এসএসসি, দাখিল ও ভোকেশনালের ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে মোট জিপিএ ৫ পেয়েছে ১৩১৮ জন। ফেনীতে কমেছে পাশের হার ও জিপিএ ৫।

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ তরুণের

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ তরুণের

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাইচ্ছুটি ও সোনাগাজী ডাক বাংলা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

ফেনী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ দিচ্ছে

ফেনী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ দিচ্ছে

ফেনী জেলার সিভিল সার্জনের কার্যালয় এবং এর অধীনে বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানসমূহে ০৫টি পদে ১১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৪ এপ্রিল বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।