চট্টগ্রাম শিক্ষাবোর্ডে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। এবার জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৩৩৯ জন। গতবার পাসের হার ছিল ৮০ দশমিক ৫০ শতাংশ। এরমধ্যে এমন তিনটি কলেজ রয়েছে যেখানে একজন শিক্ষার্থীও পাস করেনি।
ফেল
গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এরপর ২৮ অক্টোবর থেকে স্থল হামলাও শুরু করে ইসরায়েলি বাহিনী। ভয়াবহ বোমা হামলায় ৪৮ দিনে গাজায় ১৪ হাজার আট শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে ১০ হাজারের বেশি নারী ও শিশু।
যশোরের কেশবপুরে যমজ শিশুকে হত্যার অভিযোগে মা সুলতানা খাতুনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
লাখ লাখ অব্যবহৃত জিমেইল আগামী মাস থেকে মুছে ফেলার ঘোষণা দিয়েছে গুগল।
বাবর আজমকে পেছনে ফেলে আইসিসির ওয়ানডে ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন শুভমান গিল।
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগীর এলাকায় গাছ কেটে রাস্তায় ফেলে যানবাহন চলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সরিয়ে যানবাহন চলাচল স্বভাভিক করে।
সালমান খান অভিনীত ‘টাইগার-৩’ সিনেমাটি নিয়ে ভক্তদের মাঝে বেশ উন্মাদনা দেখা যাচ্ছে।
গাইবান্ধার সাদুল্লাপুরে অসুস্থ স্ত্রীকে সঙ্গে নিয়ে চিকিৎসার সাহায্যের জন্য বাড়ি থেকে বের হন। এ অবস্থায় পথেই মারা যান স্ত্রী।
ফিলিস্তিনের গাজা ভূখণ্ড পুরোপুরি ঘিরে ফেলার দাবি করেছে ইসরাইলি বাহিনী। সেই সঙ্গে গাজায় সামরিক অভিযান আরও ‘জোরদার’ করা হয়েছে বলেও জানিয়েছে তারা।
বিএনপির অবরোধের তৃতীয় দিনে বাগেরহাটের মোরেলগঞ্জে গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। আজ বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের আমতলা এলাকায় গাছ কেটে সড়কে ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীরা। এতে প্রায় ২ ঘণ্টা স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়।