বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে বন্যাদুর্গতদের সহায়তায় গণত্রাণ ফান্ডে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।রোববার (২৫ আগস্ট) সকাল ৯টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ চেক হস্তান্তর করা হয়।
বন্যার্ত
বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতন দেবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক সমিতির সদস্যরা।শনিবার (২৪ আগস্ট) রাতে শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভায় সবার সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক ড. এ টি এম কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
হবিগঞ্জের বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বন্যার্তদের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘জরুরি সংযোগ’ কনসার্টের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আয়োজন করা এই কনসার্টে অংশ নেয় শিরোনামহীন,
টানা প্রবল বর্ষণ ও উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের ১১ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
একজন সমাজ সচেতন মানুষ হিসেবে নিজেকে সবসময়ই প্রকাশ করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষকরা বন্যার্তদের সহযোগিতার জন্য একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত কুয়েট শিক্ষক সমিতির তৃতীয় সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বন্যার্তদের সহায়তায় বিমানবাহিনীর সব পদবীর সদস্যের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সব পর্যায়ের সদস্যরা। শুক্রবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা।
লক্ষ্মীপুরে জেলা পুলিশের পক্ষ থেকে শুকনো খাবার, পানি, ওরস্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে বন্যার্ত মানুষের মাঝে।