অদ্ভুত দৃশ্য ইন্দোনেশিয়ায়। রাস্তা ভর্তি লাল রঙের পানি থইথই করছে। দেশের জেনগোট এলাকায় সম্প্রতি এমনই দৃশ্য চোখে পড়েছে। কিছুদিন আগে ইন্দোনেশিয়া বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
বন্যা
এবছর কয়েক দফা বন্যায় ভেসে আসা কচুরিপানা জমে থাকায় পাবনার সুজানগর উপজেলার গাজনার বিলে চাষাবাদ করতে পারছে না কৃষক।
পঞ্চম দফা বন্যায় কুড়িগ্রামে সার্বিক পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ধরলা নদীর পানি কিছুটা কমলেও বিপদসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদরসহ কয়েকটি উপজেলার শতাধিক চরের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।
নাইজারে তিন মাসের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ৬৫ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া প্রায় তিন লাখ ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে রাজধানী নিয়ামির অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় শত শত ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। এতে অন্তত ৭২ জনের মৃতু্য হয়েছে।
দেশের ৩৩ জেলায় বন্যায় ৫ হাজার ৯৭২ কোটি ৭৪ লাখ ৬২ হাজার ৭৬ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান ।
বরিশাল ও খুলনা বিভাগের বরিশাল, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, খুলনা ও বাগেরহাট জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গত কয়েক মাসে তিন দফার বন্যায় ৩৭টি জেলায় সবমিলিয়ে এক হাজার ৩২৩ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে ৮২ কোটি ৫৪ লাখ টাকার পুনর্বাসন কর্মসূচি নেওয়া হয়েছে।
টানা বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় উত্তর আফ্রিকার দেশ সুদানে কমপক্ষে ৬৫ জনের প্রাণহানি হয়েছে।
সাম্প্রতিক অতিবর্ষণে সৃষ্ট বন্যায় ৩৩টি জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য এখন পর্যন্ত ১৬ হাজার ৪১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।