পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে যেভাবে কারাগারে রাখা হয়েছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার এলিস জিল এডওয়ার্ডস। তিনি সতর্ক করে বলেন, বর্তমান আটক পরিবেশ বুশরা বিবির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে। পরিস্থিতি দ্রুত সমাধানে পাকিস্তান সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বন
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া–দৌলতদিয়ায় ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে সব ধরনের ফেরি সার্ভিস স্থগিত রাখা হয়।
জামালপুরের সরিষাবাড়ীতে ডিজে পার্টিতে খিচুড়ি রান্না করার সময় আগুনে ৩ বন্ধু দগ্ধ হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পোগলদিঘা হাই স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
একাধিক টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে বিতর্ক চলমান থাকলেও কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর। ২০২৫ সাল শেষ হতে এখনো কয়েকদিন বাকি থাকলেও ইতোমধ্যে ২০২৪ সালের রেকর্ড ছাড়িয়ে গেছে চলতি বছরের কার্যক্রম।
সিলেটের বিশ্বনাথে ‘মিয়ারবাজার ক্রিকেট প্রিমিয়ার লীগ’ (এমপিএল)-এর ষষ্ঠ আসর শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঐতিহ্যবাহী মিয়ারবাজার পশ্চিমের মাঠে জমকালো আয়োজনে আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। বৃহস্পতিবার দেশের অধিকাংশ জেলায় তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে।
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং–উন সম্প্রতি দেশটির একটি পারমাণবিক সাবমেরিন তৈরির কারখানা পরিদর্শন করেছেন।
কুড়িগ্রামে দিন যতই যাচ্ছে ততই শীতের তীব্রতা বেড়েই চলেছে। পৌষের প্রথম দিকেই ঘন কুয়াশা এবং হিমেল হাওয়াসহ শীতের তাণ্ডব কুড়িগ্রামের জনজীবনকে অস্বাভাবিক করে তুলেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ইতোমধ্যেই ৭ লাখ ১৭ হাজার ২১৭ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।