প্রায় পঁশিচ বছর আগে প্যারিসের টানেলে সেই ভয়াবহ লিমুজিন দুর্ঘটনা না-ঘটলে আজ ষাট বছরে পা দিতেন তিনি। তবে জনপ্রিয়তায় আজও সমান অপ্রতিদ্বন্দ্বী পিন্সেস ডায়ানা। দিনটিকে স্মরণীয় করে রেখে লন্ডনের কেনসিংটন প্রাসাদে বৃহস্পতিবার তাঁর মূর্তি উন্মোচন করলেন প্রিন্স উইলিয়াম এবং হ্যারি।
বার
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে করোনা টেস্টের ব্যবস্থা করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। জুলাই মাস জুড়ে চলবে এ ক্যাম্পেইন। বৃহস্পতিবার (১ জুনলাই) স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক অফিস নির্দেশনায় একথা জানানো হয়েছে।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং অবনমিত উপনিবেশ থেকে বৃহৎ শক্তিতে দেশটির ‘অপরিবর্তনীয়’ উত্থানের প্রশংসা করেছেন।
লিয়োনেল মেসির সঙ্গে চুক্তি হল না বার্সেলোনার। এর ফলে মেসির অন্য কোনও ক্লাবে খেলার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। তিনি এখন মুক্ত। তবে বার্সেলোনা এখনও আশাবাদী, নতুন করে সই করিয়ে তারা মেসিকে ক্লাবে রাখতে পারবে।
মগবাজারের ওয়্যারলের এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. নুর নবী (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
আগামীকাল ১ জুলাই (বৃহস্পতিবার )ব্যাংক হলিডে। অর্থাৎ এদিন ব্যাংকে কোনো ধরনের লেনদেন হবে না। তবে ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে নিজেদের অর্থবছরের হিসাব চূড়ান্ত করার জন্য।
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিউ) করা আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচক-২০২০ এ ২৫ ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। বিশ্বের ১৯৪টি দেশের সাইবার নিরাপত্তায় গৃহীত আইনী ব্যবস্থা, প্রযুক্তিগত দক্ষতা, সাংগঠনিক ব্যবস্থা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করে তৈরি করা হয় এবারের সূচকে।
মগবাজারের বিস্ফোরণের ঘটনায় ইমরান হোসেন (২৫) নামের আরো এক যুবক নিহত হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ৯ জনে।
রাজধানীর মগবাজারের ওয়্যারলেস এলাকার একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় রমনা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। অবহেলাজনিত প্রাণহানির অভিযোগ এনে মঙ্গলবার (২৯ জুন) পুলিশ বাদী হয়ে মামলাটি করে, যার নম্বর ৩০। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বার্ন ইউনিটে ভর্তি আশঙ্কাজনক৩ জনের অবস্থার অবনতি হয়েছে। রোববার রাতে দুর্ঘটনার পর যে ১৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। সেদিন রাতেই ৫ জনের মধ্যে ৩ জনের শরীর ৯০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছিলেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা: সামন্ত লাল সেন। বর্তমানে তাদের এখন রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।