স্থিতিশীল সরকার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ভালো রেকর্ড থাকায় বাংলাদেশে বিভিন্ন খাতে বড় আকারের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সৌদি আরব। দেশটির বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিয়াহ এবং অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী ফয়সাল আলিব্রাহিম দোহায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার অবস্থানরত ভবনে সাক্ষাৎ করার সময় এ প্রস্তাব দেন।
বিনিয়োগ
দেশের বিভিন্ন খাতে সরাসরি বিনিয়োগে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। গত ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশটি ২৭১ কোটি ডলার বিনিয়োগ করেছে। এরমধ্যে দেশের ব্যাংক খাতে সর্বোচ্চ ১৪১ কোটি ডলার বিনিয়োগ করেছে যুক্তরাজ্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার মার্কিন ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল এবং ফার্মাসিউটিক্যালে ব্যাপকভাবে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন এবং শুধুমাত্র মার্কিন বিনিয়োগকারীদের জন্য একটি নিবেদিত 'বিশেষ অর্থনৈতিক অঞ্চল' রাখার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন।
দক্ষিণ কোরিয়ায় ১৯০ কোটি ডলার বিনিয়োগ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়টি প্রতিষ্ঠান। এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়।
ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা অন্বেষণ করতে জাপানের ব্যবসায়ী নেতাদের বাংলাদেশে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা ব্যবসার পরিবেশের উন্নতি অব্যাহত রাখব এবং বাংলাদেশে ব্যবসা করতে আপনাদের সবার জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করব।’
জাপানের সঙ্গে কৃষি, বিনিয়োগ, বাণিজ্যসহ ৮ চুক্তি-সমঝোতা স্মারক সই হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পর এসব চুক্তি স্বাক্ষরিত হয়।
লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পথে এগোচ্ছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এরই মধ্যে ব্রাজিলে দেশটির বিনিয়োগ ৫০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ আজ জাপানকে এদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছে। বিশেষ করে মহেশখালী অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেয়া হয়েছে।
দেশের সবচেয়ে বড় বিজনেস ইভেন্ট 'বাংলাদেশ বিজনেস সামিট' এর শেষ দিন আজ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯ টায় বিজনেস সামিটের সমাপনী দিনের প্রথম প্লেনারি সেশন শুরু হবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, সৌদি আরব বাংলাদেশের জ্বালানি খাতের পাশাপাশি সমুদ্রবন্দর ও বিমানবন্দরে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বলেন, তারা আমাদের সমুদ্র ও বিমান বন্দরে বিনিয়োগ করতে চায়।