পাকিস্তানকে আবারও ১০০ কোটি ডলার ঋণ দিয়েছে চীন। এর মাধ্যমে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ বিলিয়ন ডলারের ঘর পেরোলো। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বিলিয়ন ডলার
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আবারও ৩০ বিলিয়ন ডলারের (তিন হাজার কোটি ডলার) নিচে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্কের (সিপিএফ) (২০২৩-২০২৭) অধীনে তিনটি নতুন প্রকল্পে ১ দশমিক ২৫ বিলিয়ন ডলার অর্থায়ন অনুমোদন করেছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বাংলাদেশের কর্মকর্তারা ইঙ্গিত পেয়েছেন যে, বহুপক্ষীয় ঋণদাতার বোর্ড দেশটির ঋণের অনুরোধ অনুমোদন করতে নীতিগতভাবে সম্মত হয়েছে।
বাংলাদেশ ২০২২ সালের ডিসেম্বরে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১ দশমিক ৭০ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পেয়েছে, যা আগের বছরের একই মাসের তুলনায় ৪ দশমিক ২৩ শতাংশ বেশি।
গত ২০১৯-২০ অর্থবছরে দেশের মোট রফতানির লক্ষ্যমাত্রা ছিল ৫৪ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু বিশ্ব বাণিজ্যে কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাবে সে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।