করোনা মহমারিতে প্রায় দেড় বছর বন্ধ থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল আগামী ২১ অক্টোবর খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। তবে ২ অক্টোবর সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয় খোলার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য পদে এক বছর পূর্তি উপলক্ষে অধ্যাপক ড. শেখ আবদুস সালামকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ।
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড মঞ্জুরকারী দুই বিচারককে পুনরায় ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিশ্ব হার্ট দিবস আজ, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে ‘বিশ্ব হার্ট দিবস’। ‘হৃদয় দিয়ে হৃদযন্ত্রের যত্ন নিন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনটি বাংলাদেশেও উদযাপন করা হচ্ছে।
পদ্মা নদীতে ৪০জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিহত দুজনের পরিচয় মিললেও তাৎক্ষনিক ভাবে একজনের পরিচয় মেলেনি।
মুন্সিগঞ্জে ছাত্রলীগের তিন কর্মীকে ১৬৮ ক্যান বিয়ারসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে সদর উপজেলার পূর্ব মাকহাটি গ্রামের ইউনুস মিজির পরিত্যক্ত ঘর থেকে তাদের আটক করা হয়।
ব্রিটেনে দেখা দিয়েছে কর্মী সংকট। বলা যায়,সেখানে রীতিমত কর্মী নিয়ে হাহাকার অবস্থা যাচ্ছে। কর্মীর অভাবে ফসলের মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে সবজি। তাই শুধুমাত্র ক্ষেত থেকে বাঁধাকপি তোলার জন্যই বছরে ৬২ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭১ লাখ ৯৩ হাজার টাকা) বেতনে চাকরির একটি বিজ্ঞাপন দিয়েছে ব্রিটিশ একটি কোম্পানি।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। তার নাম রফিকুল ইসলাম (২৪)।
আফগানিস্তানে নারীদের জন্য কাবুল বিশ্ববিদ্যালয়ের দরজা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগ পাওয়া ৩৪ বছরের চ্যান্সেলর মোহাম্মদ আশরাফ ঘাইরাত এক টুইট বার্তায় এই নিষেধাজ্ঞা জারি করেন। তিনি গত ১৫ বছর তালেবানের সাংস্কৃতিক বিষয়াদির সঙ্গে যুক্ত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষায় এবারের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের মোট আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন। যার বিপরীতে আসন রয়েছে ৭ হাজার ১৪৮টি।