আগামী মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই বিরাট কোহলিকে টেক্কা দিলেন বাবর আজম। টি-টোয়েন্টি ফরম্যাটে ষষ্ঠ শতরান করে ফেললেন তিনি। বৃহস্পতিবার জাতীয় টি-টোয়েন্টি কাপে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে নর্দানের বিরুদ্ধে শতরান করেন।
বি
বাংলাদেশে বিদেশী টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রয়েছে। রাত থেকে এসব চ্যানেলের সম্প্রচার বন্ধ করে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিদেশী চ্যানেলগুলো তাদের মূল কনটেন্টের সাথে কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবে না- সরকারের তরফ থেকে এমন নির্দেশনার কারণে কেবল অপারেটরা এমন সিদ্ধান্ত নেন।
আফ্রিকার দেশগুলোর অর্ধেকে করোনাভাইরাস মোকাবেলায় জনসংখ্যার মাত্র দুই শতাংশ বা তারও কম মানুষকে দুই ডোজ টিকা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে
মহামারির করোনাভাইরাসের কারণে কয়েক দফা পিছিয়ে অবশেষে আজ বেলা ১১ টায় ক ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তিযুদ্ধ শরু হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
আবাসিক হল খুলে দিতে ও পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের আবাসন নিশ্চিতের দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ।
আজ ৩০ সেপ্টেম্বর। জাতীয় কন্যা শিশু দিবস। বিভিন্ন আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশে দিবসটি পালিত হবে। এবারের প্রতিপাদ্য ‘আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’। ২০০৩ সালে কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস ঘোষণা করা হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বুধবার সকাল ৬ টা থেকে আজ সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বিশ্বে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৬৬৪ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৭ লাখ ৮৭ হাজার ৩৭৯ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৩২৯ জন।