সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় প্রয়োজনীয় সংশোধন, সংযোজন করে মহাসড়ক বিল, ২০২১ এর রিপোর্ট চূড়ান্ত করার সুপারিশ করা হয়েছে।
বি
বিএনপি সহিংসতা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
বন্যপ্রাণি শিকার এবং বিক্রির অপরাধে শেরপুরের শ্রীবরদীতে ৩ জনকে জরিমানা করা হয়েছে। রোববার সকালে উপজেলার পৌরশহরের দুই পাখি ব্যবসায়ী ও এক শিকারি’র কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হল করোনা টেস্ট করার ল্যাব। শনিবার রাতে ল্যাব স্থাপনের কাজ শেষ হয়। তবে বিমানবন্দরে যাত্রীদের করোনা টেস্ট এখনো শুরু হয়নি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা জানানো হয়েছে।
হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি ১৫৮ গ্রাম স্বর্ণসহ আনোয়ার হোসেন নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। শনিবার দিবাগত গভীর রাতে তাকে আটক করা হয়।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কোভিডকালীন বিশ্বে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। নারী সহিংসতা, বাল্যবিবাহের মতো উদ্ভূত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে উত্তরণ ঘটাতে হবে।
ববিতা বলেন, ‘একটা সময় সত্যিই ভীষণ ইচ্ছে ছিল যেন জীবনে অন্তত একটি সিনেমা হলেও পরিচালনা করব। সেই ইচ্ছেটা যে এখন আর নেই, এমনটি নয়। তবে এটা আমি অবশ্যই স্বীকার করি যে সিনেমা পরিচালনা করা অনেক কঠিন একটি কাজ ‘
বাংলাদেশের সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদের বিধানাবলীর সাপেক্ষে পরবর্তী নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন দেশের ৫৩ জন বিশিষ্ট নাগরিক।
উৎপাদন লাইন, গবেষণা সুবিধা এবং জনসাধারণের ডোজিমিট্রি নিয়ন্ত্রণের মূল্যায়নের জন্য আয়নাইজিং বিকিরণের মাত্রা পরিমাপ করার জন্য, রূপপুর এনপিপির উভয় ইউনিটের অটোমেটেড রেডিয়শন মনিটরিং সিস্টেমে (এআরএমএস) বিশেষ স্পেকট্রোমিটার ব্যবহার করা হবে।