কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবি নিলামে বিক্রি হয়েছে। যুক্তরাজ্যের নিলাম সংস্থা ক্রিস্টিজ এটি বিক্রি করেছে। নিলাম সংস্থার কমিশনসহ পাঁচ লাখ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৮৪ লাখ ৬৯ হাজার টাকা) বৃহস্পতিবার ছবিটি বিক্রি হয়েছে।
বি
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ। এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি এমনই পূর্বাভাস দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন প্রতিশ্রুতিশীল খাত যেমন আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি-প্রক্রিয়াকরণ, নীল অর্থনীতি, পর্যটন ও হাইটেক পার্কের জন্য মার্কিন বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে বুধবার ব্যবসায়িক এক গোলটেবিল বৈঠকে তিনি এই আহ্বান জানান।
রাজধানীর গুলশান লেকে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। গুলশান-১ ও ২ নম্বরের মাঝামাঝি নৌকাটি ডুবে যায়।
ভারতে সব ধর্মীয় গোষ্ঠীর প্রজনন হারেই বড় ধরনের হ্রাস ঘটেছে। এর ফলে ১৯৫১ সাল থেকে ভারতীয়দের ধর্মীয় গঠনে কেবল 'পরিমিত পরিবর্তন' ঘটেছে। ‘পিউ রিসার্চ সেন্টার’-এর একটি গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ে একটি তেলের জাহাজে গ্যাস দিয়ে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন ও একজন নিখোঁজ রয়েছেন।
করোনা ভ্যাকসিনকে বৈশ্বিক জনসম্পদ হিসেবে ঘোষণা করতে এবং স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর যাদের সক্ষমতা আছে তাদের করোনা টিকা উৎপাদনের অনুমতি দিতে আবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার জানিয়েছেন,বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন ব্যবস্থাকে ম্লান করে দিয়েছে । তিনি বলেন, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের টার্নআউট মোটামুটি ভালো ছিল, শতকরা ৬৯ দশমিক ৩৪ ভাগ। কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অনুষ্ঠান ও ইউনিয়ন পরিষদে ৪৩ জন প্রার্থী নির্বাচন না করেই চেয়ারম্যান পদে অভিষিক্ত হওয়া, নির্বাচনকে ম্লান করে দিয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। তারা পরবর্তী ৩ বছর দায়িত্ব পালন করবেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।