রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গী আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। আটককৃত এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার জেএমবির শীর্ষস্থানীয় নেতা বলে জানিয়েছে র্যাব।
বি
‘খুফিয়া’ নামের বলিউড ছবিতে কাজ করতে রাজি হননি বাংলাদেশী অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এর আগে বিদ্যা সিনহা মিম এই ছবিতে কাজ করবেন না বলে খবর প্রকাশিত হয়েছিল।
কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে ব্র্যাক ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম তৌফিক মকবুল (২৩)।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে যে নতুন তালেবান সরকার নিয়ে তারা উদ্বিগ্ন। কারণ, আফগানিস্তানের এ নতুন তালেবান সরকারের অনেক সদস্যই মার্কিনবিরোধী সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের আস্থাহীনতার আরেক নাম বিএনপি। বিএনপি’র আন্দোলনের হাঁকডাক আসলে আন্দোলন-বিলাস মাত্র।
যশোরের চৌগাছায় খরিপ-২,২০২১/২২ মৌসুমে পেঁয়াজ ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুণর্বাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
করোনা সংক্রমণের কারণে স্থগিত হওয়া স্নাতকোত্তর এবং স্নাতক শেষ বর্ষের পরীক্ষা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অপরাধে ৪৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (০৮ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ভূমি ভবন,উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ভবন,অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংকের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় গণটিকার দ্বিতীয় ডোজ প্রদানের আজ বুধবার দ্বিতীয় দিন চলছে,গণটিকার দ্বিতীয় ডোজ প্রদানের প্রথমদিন মঙ্গলবার জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় ৮৭ হাজার ১৭৫জনকে গনটিকা দেয়া হয়েছে।