তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুলদের ওপর কর্মীদেরই আস্থা নেই।
বি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলের কঠোর নিরাপত্তারবেষ্টিত একটি কারাগার ভেঙে ফিলিস্তিনের ছয় বন্দী পালিয়ে যাওয়ার পর গাজা উপত্যকায় এই হামলা চালানো হয়।
৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে যে মিথ্যা মামলা আছে তা প্রত্যাহারের আগে কোনো নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। শুক্রবার সকাল ছয়টা শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ছয় বছর পর দলে ফিরলেন রবি রামপল।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে রিং বাঁধ ভেঙে ফের জোয়ারের পানি প্রবেশ করেছে। এতে তিন গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকালে প্রতাপনগর ইউনিয়নের হরিষখালী মানিক হাওলাদারের বাড়ির সামনে থেকে রিং বাঁধ ধসে পড়ায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন,আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী হয়নি। শুক্রবার মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
অনেক ধোঁয়াশার শেষে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করেছেন ভবানীপুরে মমতাবন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের প্রার্থী আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। অনেক নামের মধ্যে ঠিক এই নামটাই কেন বাছা হল?
রশিদ খানকে অধিনায়ক করে আসন্ন টি-টোয়ন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষনা করেছিলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দল ঘোষনার ২০ মিনিটের মধ্যে অধিনায়কত্ব ছাড়লেন রশিদ।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামি ২৪ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের সম্ভাবনা রয়েছে।