দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
বি
করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বের কোনো ব্যক্তি আগামী ১১ আগস্টের পর বাইরে বের হতে পারবে না বলে যে বক্তব্য দেয়া হয়েছিল, তা প্রত্যাহার করে নিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৭৪৫ জনের।
করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন ২০২১ সালের দাখিল ও আলিম পরীক্ষা এসএসসি-এইচএসসি'র মতো শুধুমাত্র নৈবচনিক (ঐচ্ছিক) তিন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চতুর্থ বিষয় ও অন্যান্য আবশ্যিক বিষয়ের পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে পরীক্ষার্থীদের নম্বর মূল্যায়ন করে ফল প্রকাশ করা হবে।
ময়মনসিংহ প্রতিনিধি:‘জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আই.এ.ই.এ) এবং খাদ্য ও কৃষি সংস্থা (এফ.এ.ও) এর ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)।
কুষ্টিয়ার ভেড়ামারায় মূসক চালান বিহীন ৩,৬০,০০০ শলাকা বিড়ি জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ কুষ্টিয়া সার্কেল-২।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও মাদক সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো ৩১ জনের মৃত্যু হয়েছে।একই সময়ে শনাক্ত হয়েছে ৯৪৬ জনের।
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের বিবাহ বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় সোমবার (২ আগস্ট) যুক্তরাষ্ট্রের একজন বিচারক তাদের এই বিচ্ছেদ অনুমোদন করেন বলে এক প্রতিদেনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রোহিঙ্গাদের বাংলাদেশের মূল সমাজে অন্তর্ভুক্ত বা স্থায়ীভাবে রেকে দেয়ার প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক। তবে প্রস্তাবটিকে অবাস্তব বা কল্পনাপ্রসূত অভিহিত করে নাকচ করে দিয়েছে সরকার।