উচ্চ সংক্রামক ডেল্টা ভেরিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় চীন ও অস্ট্রেলিয়ায় শনিবার কোভি-১৯ বিধি-নিষেধে আরো কড়াকড়ি আরোপ করা হয়েছে। ভাইরাস আরো প্রাণঘাতি এবং মহামারি নিয়ন্ত্রনের বাইরে চলে যাওয়ার আগে দ্রুত এর মিউটেশন প্রতিরোধে বিশ্বের প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহবানের পর এই পদক্ষেপ নেয়া হয়।
বি
যুক্তরাজ্যে বিধি-নিষেধ শিথিল করার পর সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ ১৫ শতাংশ বেড়ে গেছে।সংক্রমণ নিয়ে একটি সাপ্তাহিক জরিপ থেকে শুক্রবার এ তথ্য জানা গেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের প্রয়াত অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদারের ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইন্টেগরেটেড স্কলারস ফোরাম ‘ইকুইটি’র আয়োজনে শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় এ ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে দেড় বছরেরও বেশি সময়। গোটা বিশ্বেই কোভিড সংক্রমণের গ্রাফ কখনও বেড়েছে। কখনও কমেছে। কিন্তু আতঙ্ক অব্যাহতই রয়েছে। মুক্তি মেলেনি করোনার থাবা থেকে। কবে শেষ হবে করোনা অতিমারী? এই প্রশ্ন ঘুরপাক খেয়ে চলেছে সকলেরই মনে।
ওমান উপকূলে হামলার শিকার ইহুদিবাদী ইসরাইলি মালিকানাধীন জাহাজের দুই ক্রু নিহত হয়েছে। লন্ডনভিত্তিক ইসরাইলি ধনকুবের ইয়াল অফারের জোডিয়াক মেরিটাইম কোম্পানি ওই হামলায় তাদের দুই ক্রু’র নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে।
সকল সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭৯৩ জনের।
দেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান শাটডাউনের সময়সীমা আবারো বাড়ানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
ভারতের পশ্চিমবঙ্গে কোভিড সংক্রান্ত নিয়ন্ত্রণবিধির মেয়াদ ১৫ অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই সঙ্গে কোভিড নিয়ন্ত্রণবিধিতে কিছু ছাড় এবং কিছু বাড়তি বিধিনিষেধও আরোপ করেছে রাজ্য সরকার।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ থেকে বাল্যবিবাহ দূরীকরণে বদ্ধপরিকর।