যশোর প্রতিনিধি:যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) আবারও বন্দীরা বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ বন্দিরা তিন ঘন্টা পর শনিবার দিবাগত রাত ১ টার দিকে নিবৃত হয়েছে। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামানের উপস্থিতিতে বন্দিরা তাদের সমস্যার কথা তুলে ধরেন
বি
ইবি প্রতিনিধি: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে থেমে গেছে স্বাভাবিক জনজীবন। সারাদেশে চলছে সর্বাত্মক লকডাউন। নিজ নিজ গৃহে থাকতে বলা হচ্ছে সবাইকে। তবুও এরইমাঝে বাড়ছে সংক্রমণ হার। লকডাউনে দীর্ঘদিন স্বাভাবিক উপার্জন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছে নিম্ন আয়ের মানুষ।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ মানসম্মত প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। একইসাথে রাষ্ট্রপতি বলেছেন, দারিদ্র্যের সাথে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক রয়েছে। ১১ জুলাই ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২১’ উপলক্ষে শনিবার এক বাণীতে তিনি এ কথা বলেন।
করোনাভাইরাস প্রতিরোধক টিকা নিবন্ধন নিয়ে ভোগান্তিতে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আবাসিক শিক্ষার্থীদেরকে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের নির্দেশনা দেওয়ার আট দিন পেরোলেও নিবন্ধন করতে পারছেন না তারা। একই জটিলতার মুখে পড়েছেন শিক্ষকরাও।
পর্দায় বলিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা বালানের অভিনয়ে মুগ্ধ ভারতীয় সেনা একটি ফায়ারিং রেজিমেন্টের নাম রেখেছে তার নামে। কাশ্মীরের গুলমার্গের এক ফায়ারিং রেঞ্জ এখন থেকে পরিচিত হবে ‘বিদ্যা বালান ফায়ারিং রেঞ্জ’ নামে।
হাইতির প্রেসিডেন্ট জোভনেল ময়েস খুন হবার পর দেশটির প্রধান অবকাঠামোগুলোকে সুরক্ষা দেবার জন্য বিদেশি সৈন্য পাঠানোর অনুরোধ জানিয়েছে দেশটির সরকার ।
কুষ্টিয়ার কুমারখালীতে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শনিবার ১০ জুলাই থেকে শুরু হয়ে ২০ অগাস্ট পর্যন্ত চলবে।
ইবি প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শিব্বির আহমেদ নামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
পাবনা প্রতিনিধি: খুলনা বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় মারা গেছেন ২৩ জন, কুষ্টিয়ায় ১৪ জন, ঝিনাইদহে ১০ জন, যশোরে ৯ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, মেহেরপুরে ৫ জন, বাগেরহাটে ২ জন, নড়াইল ও মাগুরায় ১ জন করে মারা গেছেন।