কাঁঠালবাড়ি (মাওয়া)-বাংলাবাজার এবং পাঠুরিয়া-দৌলতদিয়া রুটে যাত্রীবাহী পরিবহন এবং যাতী পরিবহন বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। তবে পণ্যবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরি পরিষেবায় নিয়োজিত সরকারি গাড়ি এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। শুক্রবার (০৯ জুলাই) বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বি
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মারা গেছেন দুই বছর হতে চলল। কিন্তু বিতর্ক যেন পিছু ছাড়ছে না দলটির। নতুন বিতর্ক এখন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক ও সন্তান এরিককে ঘিরে।
হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়িজ হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল আমেরিকান ও কলম্বিয়ান নাগরিকদের সমন্বয়ে গঠিত ২৮ জনের একটি টিম। এদের মধ্যে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তিনজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। বাকি আটজন এখনো পলাতক। হাইতির পুলিশের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়ার নাগরিকদের নিয়ে এই 'হিট স্কোয়াড' গঠন করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে অনলাইন ভিত্তিক রিমোট এক্সেস পোর্টাল উদ্বোধন করা হয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারায় নকল ব্যান্ডরোলযুক্ত ৫৫,২০০ প্যাকেট মনমোহন বিড়ি জব্দ করেছে পুলিশ ।
রাষ্ট্রনেতার সমালোচনা ও দেশের বিষয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে কুয়েতের কবি জামাল আল সায়েরকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে ২৭শে মে একই ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছিল।মৃতব্যক্তির প্রাথমিক তথ্য নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক বিক্ষোভ ও অবরোধ করেছে গার্মেন্ট শ্রমিকরা।
করোনার সংক্রমণের ক্ষেত্রে বিশ্ব এখন ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। কারণ, বিশ্বময় অসম টিকা কর্মসূচির কারণে দ্রুত সংক্রমণশীল ভেরিয়্যান্ট ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙ্গর করা কন্টেইনারবাহী একটি জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বুধবার (০৭ জুলাই) স্থানীয় সময় রাতের ওই বিস্ফোরণের ফলে জাহাজটিতে আগুন ধরে যায়।দুবাই’র গভর্নরের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, “নগরীর জেবেল আলী বন্দরে নোঙ্গর করা একটি জাহাজে আগুন ধরে গেছে। দুবাই সিভিল ডিফেন্সের একটি দল আগুন নেভানোর কাজ করছে।”