বিএনপি কথামালার আড়ালে জনবিরোধী এক ধ্বংসাত্মক অপশক্তির পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বি
আগামীকাল সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড।ফাইনালের বিজয়ী দল পাবে ১৬ লাখ মার্কিন ডলার।
গত বছর দেশের প্রায় সব কণ্ঠশিল্পীর কণ্ঠস্বর হিসেবে গঠিত হয় সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এবার চূড়ান্ত হলো সেই সংগঠনের নেতৃত্ব। এর সভাপতি হলেন বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সাধারণ সম্পাদক হলেন স্বনামধন্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ।
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন সর্বোচ্চ ১৮ জন। এর আগে গত সোমবার ১৩ জন মারা যান।
স্বামীর বাড়িতেই তিনি থাকবেন। কোনভাবেই অন্য কোথাও যাবেন না। এমনই দাবি তুলে জামাইষষ্ঠীর দিন শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেন বিজেপি নেতার স্ত্রী। প্রবল বৃষ্টি এবং পুলিশি আশ্বাসে চার-পাঁচ ঘণ্টা পর ধরনা প্রত্যাহার করেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের শিলিগুড়িতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রত্যেক দেশের অর্থনৈতিক শক্তির পাশাপাশি সামরিক শক্তির উপরও গুরুত্ব দেওয়া হয়। যে দেশের অর্থনীতির পাশাপাশি সামরিক দিক শক্তিশালী থাকে বিশ্বে সে দেশের ক্ষমতারও বহি:প্রকাশ দেখা যায়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র পুরো বিশ্ব রাজ করছে অর্থনৈতিক ও সামরিক শক্তি থাকার ফলে।
পাবনা প্রতিনিধি: বুধবার (১৭ জুন) সন্ধ্যায় পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানিয়ে নোটিশ দেয়া হয়। শোকজ প্রাপ্তরা হলেন-পাবনা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসীন রেজা খান মামুন (এম আর খান মামুন) এবং পাবনা সদর উপজেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক হোসেন ওরফে হাজী ফারুক।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি যেন লাগামহীন হয়ে পড়েছে। কাঙ্ক্ষিত উন্নতি পাওয়া যাচ্ছে না চলতি লকডাউনে। তাই মহামারী করোনাভাইরাস প্রতিরোধে চলমান ‘লকডাউন’ বা বিধিনিষেধ বাড়ানো হয়েছে আরো এক ধাপ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ৩ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থীকে অটোপাস দেয়া হয়েছে।বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরকালে বিশ্বাস মানুষের জীবনের বাঁক বদলে দেয়। মানুষকে নিয়মমাফিক ও বিধিবদ্ধ জীবনাচারে বাধ্য করে। যেকোনো পরিস্থিতিতে মানুষকে সৎকর্মশীলতার ওপর দৃঢ় রাখে তার বিশ্বাস।