প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে পাবনা দুলাই ও রংপুর মিঠাপুকুর থানার আবিরের পাড়ায় অবস্থিত আকিজ বিড়ি ফ্যাক্টরীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পের উপর শুল্ক বৃদ্ধি না করায় শুক্রবার বিকালে স্ব স্ব ফ্যাক্টরীতে এ আলোচান সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বি
সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে খুঁজে পাওয়ার পর প্রেস ব্রিফিং করছে রংপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংবাদ সম্মেলনে ডিবি জানায়, নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের আড়াই মাস পর হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার মুক্ত হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। শুক্রবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি লাভ করেন।
বিএনপির হত্যা,খুন ও সন্ত্রাসের রাজনীতি দেশকে পিছিয়ে দিয়েছিলো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ গতবারের চেয়ে সাত ধাপ এগিয়েছে। তিনি আরও বলে, বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে, আবারও লাশের পাহাড় হবে
আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজের আট দিন পর উদ্ধার হয়েছেন। তাকে কে বা কারা শুক্রবার জুমার নামাজের পর রংপুর নগরীর মাস্টার পাড়ায় শ্বশুরের বাসায় পৌঁছে দেয়।
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনে অন্তত ১০টি বসতঘরসহ কয়েকটি ধানের ঘর ও গোয়াল ঘর পুড়ে ছাই হয়েছে।
অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় গত মাসের যুদ্ধ শেষে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতির দ্বিতীয় বারের মতো বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার রাতে ইসরাইলি যুদ্ধ বিমানগুলো কয়েক দফায় এই হামলা চালায়।
ইবি প্রতিনিধি: দীর্ঘ ১১ বছর পর গতকাল বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের জন্য নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্র। তবে কেন্দ্রের দেওয়া এ কমিটিতে দলীয় নীতিমালা না মেনে বিবাহিত, অছাত্র ও বিভিন্ন অভিযোগে অভিযুক্তদের পদ দেওয়ার অভিযোগ করে এ কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন পদ প্রত্যাশী নেতাদের একাংশ।
নিম্নস্তুরের সিগারেটের মূল্যস্তর বৃদ্ধিসহ চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিড়ি ভোক্তা পক্ষ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল ভূমিহীন-গৃহহীন পরিবারকে অন্তত একটি করে ঘর করে দেওয়ার সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে আরো ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে ঘর প্রদান করছেন।