রাজশাহীর বাঘায় দুই স্থানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার দিঘা ও জোতরাঘব মোড়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
বি
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন-হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।
আজ একে তো ছুটির দিন তার মাঝে বাইরে বইছে হিমশীতল বাতাস। এই ঠান্ডা আবহাওয়ায় ধোয়া ওঠা বিফ খিচুরি থাকে তাহলে তো আর কথায় নেই! এমন আয়োজনে ছুটির দুপুরটি কাটবে বেশ।
হবিগঞ্জের চুনারুঘাটে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোটের মাত্র একদিন আগে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চুনারুঘাট পৌর এলাকার ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ আগুন দেওয়া হয়।
ভোট ঘিরে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে হরতাল কর্মসূচি শুরু হয়।
বিএনপির সাথে বৈঠক করেছে কমনওয়েলথ প্রতিনিধি দল। শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল ৫টা ১০ মিনিটে ভার্চুয়াল বৈঠকটি শুরু হয়ে শেষ হয় ৬টা ৪৫ মিনিটে।
জুমার দিন খুতবার আগেই মসজিদে চলে যাওয়া উচিত। জুমার আজানের পর দুনিয়াবি কাজকর্ম করার ব্যাপারে কোরআনে নিষেধাজ্ঞা এসেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে ভোলায় ঝটিকা মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। এক পর্যায়ে পুলিশ ধাওয়া দিলে পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়ে তারা। এতে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গতকাল বৃহস্পতিবার রাতে মনিরামপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয় পার্টির প্রার্থী এমএ হালিম।
কুষ্টিয়ার কুমারখালীতে নির্বাচন বর্জনের ডাকে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। শুক্রবার বিকেলে কুমারখালীর জগন্নাথপুরে এ কর্মসূচি পালন করে কুমারখালী উপজেলা বিএনপি।