কক্সবাজারের টেকনাফে স্টেশন এলাকায় বেশ কয়েকটি পাইকারি ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বেশি দামে পিঁয়াজ বিক্রি করায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বি
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন শুরু করেছে বিএনপি। এতে সভাপতিত্ব করছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (৯ ডিসেম্বর) ভোর ৬টা থেকে রোববার (১০ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন। তার প্রতি সম্মান জানিয়ে অর্ধবেলা বন্ধ থাকবে আপিল বিভাগের বিচার কর্মক্রম।
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আজ রোববার ঢাকাসহ সারা দেশে মানববন্ধনের কর্মসূচি পালন করবে বিএনপি ও যুগপতে থাকা মিত্ররা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্রীয়ভাবে বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করবে দলটি।
কুড়িগ্রামে ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এ জেলায় বেড়েছে শীতের তীব্রতা।
রোববার (১০ ডিসেম্বর) ভোর ৬টায় এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
যুক্তরাষ্ট্রের আটলান্টায় সোমবার (১১ ডিসেম্বর) শুরু হচ্ছে জাতিসংঘের পাঁচ দিনব্যাপী বিশ্বের সর্ববৃহৎ দুর্নীতিবিরোধী সম্মেলন। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এবার দুর্নীতিবিরোধী সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে।
আজ ১০ ডিসেম্বর (রোববার) বিশ্ব মানবাধিকার দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, ‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার’। মানববন্ধন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের চা বাগানে একটি শুটিংয়ের কাজ করতে এসে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির সহকারি পরিচালক মোহাম্মদ মামুন চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন।
ফ্রান্সে ছারপোকা তাড়ানোর কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।