কয়েক দিনের টানা বর্ষণ ও উজানের ঢলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বি
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে সুজন ইসলাম ওরফে সোনা মিয়া (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুজন।
২০২২-২৩ শিক্ষাবর্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস আগামী ৩ সেপ্টেম্বর শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ আলমগীর সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সৌদি আরবে সুখে নেই রোনালদো। বাজারে ছড়াচ্ছে এখন গুঞ্জন। ওই গুঞ্জনকে গুজব বানাতে রোনালদোর মুখে হাসি দরকার। আর হাসি আসবে তিনি গোল পেলেই। শুক্রবার তেমনই এক গোল ও উচ্ছ্বাসের রাত গেছে সিআরসেভেনের।
বিএনপির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা কেন দেয় না সেই প্রশ্ন তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশটি ঘোষণা করেছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। বিএনপিকে কেন দেয় না?
বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘অনেক হয়েছে আন্দোলন, এবার ঘরে ফিরে যান। আন্দোলনের নামে যদি দেশে অরাজকতা করতে চান, তবে আপনাদের বিগত বছরের মতো প্রতিহত করা হবে। কোনো নাশকতাকারীকে আর ছাড় দেওয়া হবে না।’
বিএনপি কালো পতাকা নিয়ে শোকের মিছিল নামিয়ে আন্দোলনের বারোটা বাজিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের পাঠানো ৪২টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। শুক্রবার ভোরে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনগুলো ধ্বংস করে। এটি ছিল এ পর্যন্ত ইউক্রেনের সর্বোচ্চ ড্রোনের হামলা।
আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপের মূল আসর। সময়ের হিসাবে বিশ্বকাপের আর মাত্র ৪০ দিন বাকি। এর মধ্যে অংশগ্রহণকারী দলগুলো ব্যস্ত সময় পার করছে শেষ পর্বের যাচাই-বাছাই প্রক্রিয়ায়।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিল চলছে।