পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে ক্রিকেট তারকা ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
- প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী
- * * * *
- কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী
- * * * *
- বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী
- * * * *
- চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৭৯ লাখ টাকার চেক বিতরণ
- * * * *
- একটুর জন্য হ্যাটট্রিক মিস রোনালদোর, প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণে পর্তুগাল
- * * * *
ব্যাংক হিসাব
আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে।
ছাত্র হত্যা মামলায় কারাগারে থাকা সোনা চোরাকারবারি দিলীপ কুমার আগরওয়ালা ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সোমবার ব্যাংক হিসাব স্থগিতের এ নির্দেশনা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে।
সাবেক নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসায়ীক প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবও জব্দ করতে বলা হয়েছে। এসব হিসাবে এখন থেকে কোনো লেনদেন করা যাবে না। পাশাপাশি লকারে থাকা কোন সম্পদও স্থানান্তর করা যাবে না।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক সংসদ সদস্য শেখ সেলিমসহ সাত জনের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের টানা সাড়ে ১৫ বছরের ক্ষমতার অবসান ঘটেছে। সরকার পতনের পর এখন ওই আমলের মন্ত্রী-এমপিসহ প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতি, অর্থপাচার ও ঋণ কেলেঙ্কারির বিভিন্ন খবর বেরিয়ে আসতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যাংক হিসাব তলব ও জব্দ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাছরিন ইসলামের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
খুলে দেওয়া হলো এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব।
আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরি কামাল এবং তাদের কন্যা কাশফি কামাল ও নাফিসা কামালের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একইসঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে